Web Analytics
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেছেন, বিলে ইসলামি শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি বলেন, আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো সংবেদনশীল বিষয়ে শরিয়াহর বিধান উপেক্ষা করে আইন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার তড়িঘড়ি করে সংসদে বিলটি পাস করিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তিনি শরিয়া বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণের আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক; এতে দলের কয়েকজন নেতাও বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।