Web Analytics
মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ—সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।

বৃহস্পতিবার মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সততা, নিষ্ঠা ও টিমওয়ার্কের মাধ্যমে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, রমজানে পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ সহায়ক হবে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।