ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালেগাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিবারের পুরুষ সদস্যকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়, পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।
শিরপুর থানার উপপরিদর্শক ইমরান পাঠান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। চারটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।