Web Analytics
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল রোপণ করা গাছের চারা উপড়ে ফেলা ও কেটে নষ্টকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের বাবনী সেতু সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ১ আগস্ট ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের দুই পাশে ১ হাজার ২০০-এর বেশি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পরিচালনা করেন। তবে দুই দিন আগে রাতে দুর্বৃত্তরা সড়কের বিভিন্ন স্থানে রোপণ করা প্রায় অর্ধশত চারা উপড়ে নষ্ট করে।

কায়সার কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি গাছ লাগাতে হবে। একই সঙ্গে রোপণ করা চারার পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন। শুক্রবারের কর্মসূচিতে বাবনী সেতু সংলগ্ন সড়কের পাশে শতাধিক চারা রোপণ করা হয়; এতে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।