Web Analytics
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর মন্ডলের অপসারণের দাবিতে মঙ্গলবার সকালে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পরিষদের সামনে জড়ো হন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া উত্তম কুমার মন্ডল জানান, আগের চেয়ারম্যান আত্মগোপনে যাওয়ার পর এসিল্যান্ডকে প্রশাসক করা হয়, পরে প্রবীর মন্ডলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। জনগণের আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল হলেও ২০২৬ সালের ৪ মার্চ তিনি পুনরায় দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, তিনি আর্থিক অনিয়মে জড়িত এবং নিজস্ব বাহিনী দিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখান। ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে গণদরখাস্ত দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি।

প্রবীর মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খান জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণকে মব সৃষ্টি না করার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।