জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল বলে তদন্তে উঠে এসেছে। উড্ডয়নপূর্ব রক্ষণাবেক্ষণ নথি পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়। ২৯ অক্টোবর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের ঠিক আগে বিজি-৩৭৭ ফ্লাইটে ত্রুটিগুলো ধরা পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব প্রকৌশলী দল এবং জাপানের স্থানীয় টেকনিশিয়ানরা দীর্ঘ প্রচেষ্টার পর ত্রুটিগুলো সারান। এরপর ভিভিআইপি উড়োজাহাজটি নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ছিলেন।
ঘটনার পরদিন ৩০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগবুক, রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল নথি পর্যালোচনা করা হয়। কমিটি অন্তত পাঁচটি পৃথক যান্ত্রিক ত্রুটির সুস্পষ্ট প্রমাণ পায়। তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।