Web Analytics
সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ গুলি চালালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়। বিজিবির সাহসী প্রতিক্রিয়ায় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়। মঙ্গলবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিশ্চিত করে জানায়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল জানান, বিএসএফ কেন গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে বিজিবির দ্রুত প্রতিক্রিয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তবর্তী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয়। স্থানীয় জনগণকে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের পর থেকে বিএসএফের আগ্রাসন ও গুলির ঘটনার বিরুদ্ধে বিজিবি আরও কঠোর অবস্থান নিয়েছে। এক আন্তর্জাতিক গবেষক বিএসএফের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।