Web Analytics
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানে মার্কিন নেতৃত্বাধীন জিহাদ-বিরোধী জোটের উপদেষ্টারা অবস্থান করেন বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে ধেয়ে আসা চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে দারা শাকরান এলাকায় একটি বাড়িতে ইরান থেকে আসা বোমাবাহী ড্রোন বিধ্বস্ত হয়ে এক দম্পতি নিহত হন।

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো প্রায় প্রতিদিন মার্কিন স্বার্থে হামলার দায় স্বীকার করছে। বাগদাদে মার্কিন দূতাবাস ইরান-সংযুক্ত ইরাকি মিলিশিয়াদের কূটনীতিক হত্যাচেষ্টার অভিযোগ করেছে, আর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জোরদার ও উত্তেজনা রোধে প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছে।

কুর্দিস্তানের পেশমার্গা বাহিনীও একাধিক হামলার শিকার হয়েছে। সোমবার রাতে তাদের সদর দপ্তরে চারটি বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়। মন্ত্রণালয় বলেছে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ এখনো এসব হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।