Web Analytics
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লগি-বৈঠার মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।

পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় লগি-বৈঠা নিয়ে অবস্থান করে বিক্ষোভ চালান। ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয় এবং প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন দিয়ে অবরোধের খবর পাওয়া যায়। পুলিশ আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।