Web Analytics
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি ও প্রতিবাদী সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’-এর যৌথ গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনে জলবায়ু ও গাজা ইস্যুতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর দমননীতি নতুন ধরনের রাজনৈতিক বন্দী তৈরি করছে। মঙ্গলবার প্রকাশিতব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ২৮৬টি কারাবন্দিত্বের ঘটনা শনাক্ত হয়েছে, যেখানে মোট ১৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং গড় সাজা ছিল ২৮ সপ্তাহ।

গবেষণায় বলা হয়েছে, বিক্ষোভবিরোধী আইন বৃদ্ধি, পুলিশের ক্ষমতা সম্প্রসারণ ও দেওয়ানি নিষেধাজ্ঞা আন্দোলনকারীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ সীমিত করছে। অধ্যাপক ডেভিড হোয়াইট বলেন, এসব কঠোর সাজা রাজনৈতিক প্রতিবাদের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে এবং রিমান্ডকে আন্দোলন দমন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে দেখা যায়, ৬০ শতাংশ ক্ষেত্রে বিচারের আগের হেফাজতকাল চূড়ান্ত সাজার চেয়েও বেশি ছিল।

তবে ব্রিটিশ বিচার বিভাগ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিচারকরা প্রমাণ, আইন ও সংসদ প্রণীত নির্দেশনা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।