Web Analytics
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরি সতর্ক করেছেন, ইসরাইল বর্তমানে অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে এবং দেশটির রাষ্ট্রীয় সংহতি ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়তে পারে। সিএনএনের আউটফ্রন্ট অনুষ্ঠানে নতুন বই দ্য ক্যালড্রন: দ্য মেকিং অব দ্য মডার্ন মিডল ইস্ট নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ইসরাইল একই সঙ্গে আত্মবিশ্বাসী ও নিরাপত্তাহীন, উচ্চাভিলাষী হলেও প্রস্তুতির ঘাটতিতে ভুগছে।

মন্টেফিওরির মতে, সিরিয়ার মতো ইসরাইলও একসময় অভ্যন্তরীণ বিভাজনের কারণে ভেঙে পড়তে পারে। তিনি বলেন, ইসরাইলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এখনো নির্ধারিত না হওয়ায় সংকটটি আরও জটিল। গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য বিদ্রোহ বা নতুন ইন্তিফাদার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতি জটিল করছে।

তার অভিযোগ, সহিংসতা দমনে সেনা মোতায়েন থাকলেও কিছু রেজিমেন্ট কখনো বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়েছে, যা রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সেনাবাহিনীর আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, ক্ষমতা সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়ার হাতে গেলে রাষ্ট্র ভাঙনের ঝুঁকি বাড়ে। তবে আইজেনকোটের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠিত হলে অভ্যন্তরীণ সংকট মোকাবিলা, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার সম্ভব হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।