Web Analytics
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোর ৫টার দিকে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। আনুমানিক ৬০ বছর বয়সি ওই ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি ও স্থানীয়রা।

ঘটনার পর সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে শূন্যরেখায় রেখে চলে যায়। বর্তমানে ওই ব্যক্তি সেখানেই অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় তারা পুশইনের চেষ্টা প্রতিহত করেছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে প্রচেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।