Web Analytics
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় সোমবার, ৫ অক্টোবর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ৩২ জনই নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির এভিয়েশনমন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, বিমানটি লাগোস থেকে একটি রুটিন মিশনে ছিল।

কেয়ামোর ভাষ্য অনুযায়ী, উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টায় বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে মাঝামাঝি এলাকায় এটি বিধ্বস্ত হয়। পরে নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল এবং দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নৌকায় থাকা উদ্ধারকারী দলের সদস্যদের অভিযান চালাতে দেখা যায়; সেখানে উৎসুক জনতাও ভিড় করে। স্থানীয় এক ব্যক্তি বলেন, বিমানটি কিছু গাছ ভেঙেছে এবং কয়েকজনের দেহাবশেষ, কিছু পোশাক ও জুতা পাওয়া গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।