Web Analytics
শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধার করে নতুন পশ্চিমাঞ্চলীয় দ্বীপ গড়ার পরিকল্পনা করেছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং সম্প্রতি ন্যাশনাল ডে র‌্যালিতে এ পরিকল্পনা ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র জুরং দ্বীপের দক্ষিণে আগামী কয়েক দশকে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

পালাউ সেমাকাউ, পালাউ বুকোম, পালাউ সুদংসহ কয়েকটি দ্বীপ একীভূত করে নতুন দ্বীপটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সেখানে হাইড্রোজেন, অ্যামোনিয়া, উন্নত উৎপাদনশিল্প এবং বিভিন্ন কম-কার্বন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার জন্য বড় জায়গা পাওয়া যাবে। এর মাধ্যমে জুরং দ্বীপের শিল্প কার্যক্রমও আরও শক্তিশালী হতে পারে।

বিশেষজ্ঞরা নতুন দ্বীপে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোর সম্ভাবনাও দেখছেন, তবে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে সিঙ্গাপুর এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভূমি পুনরুদ্ধার, পরিবহন, বিদ্যুৎ ও ইউটিলিটি অবকাঠামোয় বিপুল বিনিয়োগ লাগতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জরুরি যোগাযোগ এবং পরিবেশগত প্রভাব বড় চ্যালেঞ্জ হতে পারে। পরিকল্পনাটির লক্ষ্য জ্বালানি নিরাপত্তায় বিকল্প ও স্থিতিশীলতা বাড়ানোও।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।