Web Analytics
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ দিয়াশুর গ্রামের সুমন সরদার, ইব্রাহীম চৌকিদার এবং মজিবর রহমান।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়। তদন্তে সুমন ও ইব্রাহীমকে প্রথমে গ্রেপ্তার করা হয় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মজিবর রহমানকেও আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তিনজনকে জেলহাজতে পাঠানো হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় এলাকার আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।