Web Analytics
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির অভিযোগ করেছেন, ভারতসহ বিদেশি মদদপুষ্ট গোষ্ঠীগুলো রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। বেলুচিস্তানের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জনগণ, রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তার বক্তব্যের কথা জানায়।

মুনির বলেন, ফিতনা আল-খারিজি ও ফিতনা আল-হিন্দুস্তানসহ বিদেশি মদদপুষ্ট প্রক্সি গোষ্ঠীগুলো বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি, উন্নয়ন বাধাগ্রস্ত এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, জাতির সম্মিলিত দৃঢ়তা এবং রাষ্ট্রের অবিচল, কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপে এসব পরিকল্পনা নস্যাৎ করা হবে।

পাক সেনাপ্রধান শত্রুপক্ষের অপপ্রচার ও মিথ্যা বয়ান সমন্বিতভাবে এবং দ্বিধাহীনভাবে মোকাবিলার আহ্বান জানান। ফিতনা-আল-হিন্দুস্তান ও ফিতনা-আল-খারিজি পরিভাষা বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়। পাকিস্তানের অভিযোগ, এসব গোষ্ঠী ভারতের মদদে দেশটির অখণ্ডতা ও নিরাপত্তা ক্ষুণ্নের চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।