Web Analytics
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় শান্তি অর্জিত হয়েছে বলে দাবি করা হলেও অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ এখনো উন্মুক্ত হয়নি। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি গাজা পরিস্থিতিতে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, এ ইস্যুতে নিষ্ক্রিয় থাকলে বিশ্ববাসীর বিশ্বাসযোগ্যতার মূল্য কী।

ম্যাক্রোঁ গাজার পরিস্থিতিকে লজ্জাজনক হিসেবে আখ্যা দেন এবং বলেন, আমাদের সবারই লজ্জা হওয়া উচিত। অধিবেশনে উপস্থিত ব্যক্তিরা তাঁর বক্তব্যে করতালি দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের অস্তিত্বের বৈধ অধিকার নিশ্চিত করা ইসরাইলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।

ফরাসি প্রেসিডেন্টের মতে, ইসরাইলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন প্রয়োজন বলে যারা দাবি করেন, তারা বাস্তবে ইসরাইলের নিরাপত্তাই দুর্বল করছেন। তিনি বলেন, পশ্চিম তীরেও আইন লঙ্ঘনের নানা ঘটনা ঘটছে, যদিও সেখানে হামাস কখনো সক্রিয় ছিল না। তাঁর ভাষায়, প্রয়োজন হলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।