Web Analytics
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মাস্ক নিজেই জানিয়েছেন, জীবদ্দশায় তিনি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করবেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলার, যা তাকে অন্য সব ধনীর চেয়ে অনেক এগিয়ে রেখেছে।

তার সম্পদের এই দ্রুত বৃদ্ধি এসেছে রকেট কোম্পানি স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাম্প্রতিক একীভূতকরণের ফলে। নতুন গঠিত কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলার, যা এক দিনে মাস্কের ব্যক্তিগত সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি কৌতুক করে বলেন, ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি কর দিয়েছেন এবং এর জন্য অন্তত একটি ছোট ট্রফি তার প্রাপ্য।

বর্তমানে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার দৌড়ে মাস্ক সবার চেয়ে এগিয়ে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার নতুন সুযোগ-সুবিধা ও শেয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী ১০ বছরে তার সম্পদ আরও বহুগুণ বাড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।