Web Analytics
নকশাবহির্ভূত ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে রায় পিছিয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত মামলাটি ফের যুক্তিতর্কের শুনানির জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় সোহেল রানা কারাগার থেকে আদালতে হাজির হন; তিনি এ মামলায় জামিনে থাকলেও হত্যা মামলায় কারাগারে আছেন। মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক, আর অন্য আসামিরা জামিনে থেকে আদালতে হাজিরা দেন। বিচার চলাকালে রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন বেগম মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদক ২০১৪ সালের ১৫ জুন ১৭ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্তে ভবনটির মূল দেখভালকারী হিসেবে প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৭ সালের ২১ মে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয় এবং ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত ও দেড় হাজারের বেশি মানুষ আহত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।