Web Analytics
আজ শনিবার রাত ১২টার পর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশের পোনা ও অন্যান্য মাছ রক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার সময় মতলব উত্তর উপজেলার ৯ হাজার ১০০ জেলেকে সরকার চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল দেবে। আইন অমান্য করে মাছ ধরলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার, যাতে ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত হয়। এই সময়ে ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান চালাবে।

মৎস্য গবেষক ও কর্মকর্তারা জানিয়েছেন, জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিষেধাজ্ঞার সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।