সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ার পর বুধবার থেকে দেশটির মুসলিমরা রোজা শুরু করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের পর পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হওয়ার ঘোষণা দেয়। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করে পবিত্র মাসের সূচনা নিশ্চিত করে এবং কয়েক মিনিট পরই কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানায়, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসলিমরাও বুধবার থেকে রোজা শুরু করেছেন। তারা মঙ্গলবার রাতে সেহরি খেয়ে রোজা রাখেন।
এই ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রমজান পালনের সমন্বয় ও ধর্মীয় ঐক্যের প্রতিফলন ঘটায়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।