Web Analytics
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলায় ইয়াসিন নদীতে যাত্রীবাহী একটি ভ্যান পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। উদ্ধার কর্মকর্তাদের মতে, গিলগিট থেকে ইয়াসিন উপত্যকার হুন্দুর গ্রামে যাওয়ার পথে নোহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ায়। আহত তিনজনকে ঘিজার জেলার রাজধানী গাহকুচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সহায়তার জন্য গিলগিট থেকে বিশেষ জল উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। প্রতিবেদনে সাম্প্রতিক আরও দুটি সড়ক দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। গত ৭ নভেম্বর হুনজা থেকে রাওয়ালপিন্ডিগামী যাত্রীবাহী বাস ও ট্রেলারের সংঘর্ষে আটজন নিহত ও ৩০ জন আহত হন। ২০২৪ সালের মে মাসে দিয়ামের জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং ২১ জন আহত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।