বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পাঁচ দফা দাবিতে ২৯ জুলাই বুধবার সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। ধর্মঘট শুরু হবে বুধবার সকাল ৬টায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন এবং প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা। এছাড়া হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
সমিতির অন্য দাবিগুলো হলো লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা এবং অ্যাম্বুলেন্সের জন্য ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। মালিক সমিতির নেতারা বলেছেন, এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।