ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ নাগরিকেরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে সব ধরনের যুদ্ধ ও সংঘাত বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতার দিকে মনোযোগ দেয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ধ্বংসাত্মক শক্তি ও সহিংসতার ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। তারা অভিযোগ করেন, একের পর এক যুদ্ধ ও ধ্বংসাত্মক নীতি দেশের কোনো মঙ্গল বয়ে আনছে না এবং জনগণ শান্তিপূর্ণ সমাধান চায়।
প্রতিবেদন অনুযায়ী, এই বিক্ষোভ ইসরাইলি জনগণের মধ্যে সরকারের যুদ্ধকেন্দ্রিক নীতির প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন ঘটায়।