কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় এ ঘটনা ঘটে।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর সঙ্গে মানবপাচার চক্রের সদস্যদের গুলিবিনিময় হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আহত সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে কক্সবাজারে নেওয়া হয়েছে। আইএসপিআরের একটি সূত্র আমার দেশকে ঘটনাটির তথ্য নিশ্চিত করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।