শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। বিকেল ৩টার দিকে তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
খবরে বলা হয়েছে, এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন তারেক রহমান। সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পাবনা থেকে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী সমাবেশে যোগ দিতে আসেন। দুপুরের মধ্যে সমাবেশস্থল ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।
আসন্ন নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যানের এই জনসভা দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।