Web Analytics
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম, পক্ষপাতদুষ্ট ভোট গ্রহণ ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করেছে ONE IEB প্যানেল। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলটি ফলাফল প্রত্যাখ্যান করে এবং অভিযোগের যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, পোলিং এজেন্ট নিয়োগের আবেদন নেওয়ার পর ভোটের দুই দিন আগে এজেন্ট না রাখার সিদ্ধান্ত জানানো হয়। তিনি দাবি করেন, সরকারদল-সমর্থিত হলুদ প্যানেলের পক্ষে ভোট দিতে সরকারি চাকরিজীবীদের বার্তা দেওয়া হয় এবং ভোটের পর ব্যালটের ছবি পাঠানোর নির্দেশনাও ছড়ানো হয়।

প্যানেলটি জাল ভোটের চেষ্টা, অন্যের পরিচয়পত্রের ব্যবহার, একই টোকেনের একাধিক ব্যবহার, ব্যালট হিসাবের ঘাটতি এবং পোলিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলে। তাদের দাবি, আইইবি ভবনের ষষ্ঠ তলায় চার হাজারের বেশি ব্যালটের একটি বান্ডিল পাওয়া যায়। ঢাকা সেন্টারের সম্মানী সেক্রেটারি পদপ্রার্থী মাহমুদুর রহমান প্রায় ৩০টি অনিয়মের প্রমাণ ও ভিডিও ফুটেজ উপস্থাপনের কথা জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।