Web Analytics
বেসিস সংস্কার পরিষদ দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ পেশ করে।

পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সংগঠনটির অভিযোগ, ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর নামে লাইসেন্স, প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ ও ব্যান্ডউইথ ক্রয়সহ বিভিন্ন খাতে অনিয়ম ও অর্থ পাচার হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের আমলে সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো সরকারি কাজ পাচ্ছে।

সুপারিশে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা জোরদার, গুজব প্রতিরোধে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সরকারি আইসিটি প্রকল্পে স্বচ্ছতা ও সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বেসিসের গঠনতন্ত্র সংস্কারের দাবিও তোলা হয়। সদস্য ও ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুপারিশ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।