Web Analytics
কলকাতা হাইকোর্ট শ্রীরামপুরের কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ সেপ্টেম্বর কালীঘাট তৃণমূল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে কর্মসূচি করতে পারবে। তবে আদালত এ অনুমতির সঙ্গে কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে।

আদালত জনসমাগমের সীমা সর্বোচ্চ এক হাজার নির্ধারণ করেছে, যদিও কালীঘাট তৃণমূল দুই হাজার মানুষের অংশগ্রহণের অনুমতি চেয়েছিল। জিটি রোডে কোনো মিছিল করা যাবে না এবং ওই সড়কে যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে আয়োজকদের।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুই হাজার মানুষের অনুমতির আবেদনে আপত্তি জানিয়েছিল। সরকারের বক্তব্য, কোর্ট ময়দান চত্বর খুবই সংকীর্ণ এবং সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তার জন্য সামনে কিছু জায়গা খালি রাখতে হয়। বাকি জায়গায় দুই হাজার মানুষের ভিড় হলে পদপিষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানায়। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ যুক্তির বিরোধিতা করে বলেন, সেখানে শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।