গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিসেস শাহেদা আহমেদ (৫০) দগ্ধ হয়ে মারা গেছেন। ঈদ উপলক্ষে তিনি নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার দুপুরে রান্নাঘরের সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতর দগ্ধ হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনার আলহেরা হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গন, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।