Web Analytics
ইরানের হুমকির প্রেক্ষিতে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (এএইউবি) সাময়িকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রমে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান ও ইসফাহানের বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হুমকির বিষয়ে অবগত হলেও এখন পর্যন্ত সরাসরি কোনো হুমকির প্রমাণ পায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও ইরানের পাল্টা হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এটি একটি সাময়িক ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।