Web Analytics
মালয়েশিয়ায় ২০২৫ সালে মাদক অপব্যবহারের সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত নারীর সংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি-ড্রাগ এজেন্সি বা এএডিকে। ২০২৪ সালের ৮ হাজার ৬৩৮ জন থেকে এ সংখ্যা ২০২৫ সালে ৮ হাজার ৯২৬ জনে পৌঁছায়, যা ২৮৮ জন বেশি। শনাক্ত নারীদের মধ্যে ১৯ থেকে ৩৯ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ; এ বয়সসীমায় ছিলেন ৬ হাজার ১৯৩ জন।

শনাক্ত নারীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক ছিল অ্যামফেটামিন-টাইপ স্টিমুল্যান্টস বা এটিএস, যার সঙ্গে ৭ হাজার ৫৮৮ জন যুক্ত ছিলেন। অপিয়েটসের সঙ্গে ৭৬২ জন, ক্যানাবিসের সঙ্গে ১৩৮ জন, সাইকোট্রপিক পিলের সঙ্গে ১১৯ জন এবং কেটামিন ও কোকেনসহ অন্যান্য মাদকের সঙ্গে ৩১৯ জন শনাক্ত হন। ২০২৫ সালে সব শনাক্ত মাদক ব্যবহারকারীর মধ্যে নারীর অংশ ছিল ৪ দশমিক ৭ শতাংশ।

এএডিকে বলেছে, সামাজিক কলঙ্ক, আর্থিক নির্ভরতা ও চিকিৎসাকেন্দ্রে যাওয়ার সীমাবদ্ধতার কারণে নারীরা চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ বাধার মুখে পড়েন। ২২ আগস্ট ২০২৫ থেকে কার্যকর সংশোধিত আইনে মাদকনির্ভর ব্যক্তিরা স্বেচ্ছায় কমিউনিটি-ভিত্তিক চিকিৎসা নিতে পারেন। নারীদের জন্য কমিউনিটি চিকিৎসা ও পুসপেন পুনর্বাসনকেন্দ্রে বিনামূল্যে সেবার সুযোগ রয়েছে; দুর্গম ও গ্রামীণ এলাকায় যাতায়াতের বাধা কমাতে এএডিকে মোবাইল সেবাও চালাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।