Web Analytics
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও পতিত স্বৈরাচারকে দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। শুক্রবার, ১৩ নভেম্বর, জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা যারা করছেন, তারা দেশের মানুষকে বোঝেননি। বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে বলেও তিনি জানান।

সাংবাদিকদের জনআস্থা বজায় রাখা এবং অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের লিখতে হবে; সরকারের ভালো কাজের পাশাপাশি ভুল ও নেতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে হবে। গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা ও গুম হয়নি বলেও দাবি করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।