Web Analytics
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আংকারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে। তিনি গাজার ‘শান্তি বোর্ডে’ তুরস্ককে আমন্ত্রণ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এর আগে ট্রাম্প জানান, এরদোয়ানের সঙ্গে তার ‘খুব গুরুত্বপূর্ণ’ ফোনালাপ হয়েছে এবং তিনি তুরস্কের প্রেসিডেন্টকে ‘খুব পছন্দ’ করেন। গত শুক্রবার হোয়াইট হাউস গাজায় ইসরাইলের গণহত্যা স্থায়ীভাবে বন্ধ করতে এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দেয়।

গাজা সংঘাত নিরসনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে গাজায় শাসনকাজ পরিচালনার জন্য একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে। ট্রাম্প এরদোয়ানসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানকে বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।