Web Analytics
বিএনপির চেয়ারম্যান ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাতে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তারেক রহমান সদ্য সমাপ্ত নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। তিনি দলের নেতাকর্মীদের প্রতি সংযত আচরণ করার আহ্বান জানান এবং নির্বাচনের পর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। নির্বাচনের পর এটি ছিল তারেক রহমানের প্রথম বড় বক্তব্য, যেখানে তিনি ঐক্য ও সংযমের বার্তা দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।