Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় বুধবার দুপুরে ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন নোয়াখালীর মো. ফারুক (৩০) ও কুমিল্লার মো. জহির (৩৫)। নিহতদের স্বজনরা কারখানা মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক ওয়েল্ডিং মেশিন দিয়ে টিনশেড চালা কাটার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে যায়। এতে ফারুক ও জহির চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ক্রেন দিয়ে টিনশেড সরিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ পরিবেশে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানান, কারখানাটি রোলিং মিলের ডাস্ট প্রক্রিয়াজাত করে রপ্তানি করত, তবে এর বৈধ অনুমোদন আছে কিনা তা যাচাই প্রয়োজন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অবহেলা ও অনুমোদন সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।