Web Analytics
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে লাতিন আমেরিকান বংশোদ্ভূত মার্কিন ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কমেছে বলে রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে। ছয় দিনের জরিপটি সোমবার শেষ হয়। এতে লাতিন ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন ২৪ শতাংশে নেমেছে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। সামগ্রিকভাবে তাঁর কাজের অনুমোদনও ৩২ শতাংশে, যা সেপ্টেম্বরে একই ছিল।

২০২৪ সালের নির্বাচনে লাতিন ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন বেড়েছিল। পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, সে নির্বাচনে ট্রাম্প ৪৮ শতাংশ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ৫১ শতাংশ লাতিন ভোট পেয়েছিলেন। ২০২০ সালে ট্রাম্পের এই হার ছিল ৩৬ শতাংশ। সর্বশেষ জরিপে ৫২ শতাংশ লাতিন ভোটার ডেমোক্রেটিক পার্টিকে এবং ২৬ শতাংশ রিপাবলিকান পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন।

৩ নভেম্বরের নির্বাচন প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণ করবে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছেন। বিশেষজ্ঞরা জীবনযাত্রার ব্যয় ও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকেও জনপ্রিয়তা কমার কারণ হিসেবে দেখছেন। ট্রাম্প অবশ্য ৩২ দিনের দেশব্যাপী প্রচার শুরু করে রিপাবলিকানদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।