Web Analytics
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাইয়ে আমলযোগ্য বিবেচিত হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার, ৯ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান বলেন, এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।

সাইদুর রহমান খান বলেন, দুদক আইন অনুযায়ী কাজ করে এবং আসিফের বিরুদ্ধে আইন-বিধি মেনেই অনুসন্ধান শুরু হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দুদকে পাওয়া অভিযোগ প্রথমে যাচাই-বাছাই কমিটির কাছে যায়। কমিটির মন্তব্য, সুপারিশ ও মতামত পর্যালোচনার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধান শেষ হওয়ার আগে অভিযোগের বিষয়ে চূড়ান্ত কিছু বলার সুযোগ নেই বলেও তিনি জানান।

গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, কেনাকাটাসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। উপপরিচালক জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। পরদিন নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত চার ধরনের নথি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয় দুদক। আসিফ অভিযোগ করেছেন, তাঁকে হয়রানি করতে দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।