Web Analytics
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি হাসপাতালের প্রতি সংহতি জানিয়ে দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর সরকার মগবাজারস্থ হাসপাতালটির কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুঃখজনক ও অযৌক্তিক বলে গণস্বাস্থ্য কেন্দ্র মনে করে। তারা জানায়, দরিদ্র মানুষের চিকিৎসা সেবাদানকারী এই প্রতিষ্ঠানের কঠিন সময়ে তারা পাশে রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে প্রজ্ঞা ও সহনশীলতার মাধ্যমে অচলাবস্থা নিরসনের আহ্বান জানায়।

চিঠিতে আরও বলা হয়, সীমিত আয়ের মানুষের জন্য রোগিবান্ধব এই হাসপাতালের কার্যক্রম আইনসিদ্ধভাবে দ্রুত শুরু হোক এবং গরিব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা বজায় থাকুক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।