Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, কোনো পশ্চিমা পক্ষই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে কোনো কাজে বাধ্য করতে পারে না। ইরান জাতীয় স্বার্থ ও অধিকারের ভিত্তিতে নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর বাঘাই এই মন্তব্য করেন। তিনি অবরোধকে অবৈধ বলে উল্লেখ করেন এবং বলেন, এটি ৮ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা উভয়ই লঙ্ঘন করেছে। বাঘাই আরও জানান, একটি চুক্তি বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ইরান পর্যবেক্ষণ করবে অপর পক্ষ তাদের প্রতিশ্রুতি রাখে কিনা, নাকি এটি কেবল কথার কথা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।