Web Analytics
উত্তর চট্টগ্রামের শাইনিং জুয়েলস ইনস্টিটিউটে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। পাঠকমেলার স্থানীয় সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল খায়ের উদ্দীন আহমেদ সোহেল এবং সঞ্চালনা করেন মুহাম্মদ মহসীন আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মো. আবুল হাসান, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন ওচমান জাহাঙ্গীর। বক্তারা বলেন, ২০২৪ সালের বিপ্লবের ধারাবাহিকতায় প্রণীত জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি।

বক্তারা উল্লেখ করেন, সনদটি সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদীয় সংস্কারসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়। তারা বলেন, পূর্ববর্তী কাঠামো স্বৈরতান্ত্রিক ছিল এবং রাষ্ট্রের অঙ্গগুলোর জবাবদিহিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য সর্বাঙ্গীণ সংস্কার প্রয়োজন। অংশগ্রহণকারীরা সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সভা শেষে বক্তারা ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধ ও জনগণের ত্যাগের মর্যাদা রক্ষায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।