Web Analytics
আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ায় ভারতীয় আম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল। কাঠমান্ডুর কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে গত মে মাসে জাপানও একই কারণে ভারতের কেশর, আলফনসো, ল্যাংড়া ও বঙ্গনপল্লি জাতের আমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

নেপালের মধেসি প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল জানান, এই নিষেধাজ্ঞা দেশীয় ফলের বাজার সম্প্রসারণে সহায়তা করবে এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর ফলের সুযোগ বাড়াবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে ফল উৎপাদনে উৎসাহ জোগাবে।

তবে, নেপালের আম ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং আর্থিক ক্ষতি হতে পারে। দেশটি আম উৎপাদন ও রপ্তানি করলেও স্থানীয় চাহিদা মেটাতে উৎপাদন যথেষ্ট নয় এবং আমের মৌসুম মাত্র দুই মাস স্থায়ী হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।