Web Analytics
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। তিনি বর্তমান নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খানের স্থলাভিষিক্ত হবেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার নিয়োগ সংক্রান্ত ফাইলের অনুমোদন ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়েছে। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করে ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং আর্থিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন। বিকল্প নির্বাহী পরিচালক অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

এই নিয়োগের মাধ্যমে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব অব্যাহত থাকবে এবং বৈশ্বিক উন্নয়ন নীতিনির্ধারণে দেশের অংশগ্রহণ নিশ্চিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।