Web Analytics
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ সরকার অনুমোদন দিলেই চীন তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত। রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত জানান, প্রকল্পটি এখন বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং চীন এ বিষয়ে আশাবাদী।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ বেইজিং মেনে নেবে না। তিনি আরও জানান, নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীন পাশে থাকবে এবং স্থিতিশীল সরকার পরিচালনায় সহযোগিতা করতে চায়।

রাষ্ট্রদূত আরও জানান, চীন তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং শিগগিরই এ সফর হবে বলে আশা করছে। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি স্থাপন করেন, খালেদা জিয়া তা উন্নত করেন এবং চীন আশা করছে তারেক রহমান এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।