Web Analytics
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গুমের অভিযোগ তদন্তে পুলিশের বদলে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। বুধবার, ৯ সেপ্টেম্বর, এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঞ্জু বলেন, ক্ষমতায় এসে আইন পাসের আগে বিরোধী দল ও সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। জুলাই সনদের সময় দেশে আর গুম-খুন হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে গুমবিরোধী আইনে ব্যাপক পরিবর্তন আনার অভিযোগ করেন তিনি। পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ থাকলে পুলিশ নিজে নিরপেক্ষ তদন্ত করবে না বলেও তিনি বলেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকারের আরও শক্ত অবস্থান এবং মানবাধিকার কমিশন শক্তিশালী করার দাবি জানান। অন্য বক্তারা ভিন্নমত উপেক্ষা করে আইন পাসের অভিযোগ করেন। তারা গুম ও মানবাধিকার কমিশনকে স্বাধীন ও স্বচ্ছ পৃথক সংস্থায় পরিণত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।