Web Analytics
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ২৩ মার্চ ২০২৬ তারিখে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেটসংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশায় যাতায়াতের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ২৫ মার্চ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি জানান, নিহত এএসআই মো. মাহাবুর হাসানের মরদেহ যশোর জেলার সদর উপজেলার নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।