Web Analytics
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধির সংখ্যা আটজনে পৌঁছানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। বুধবার ফেসবুক পোস্টে তিনি মিশিগানে নবনির্বাচিত আবদুল আল-সাইয়েদকে অভিনন্দন জানান। ওমর লেখেন, আল-সাইয়েদ ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’য় পরিণত করেছেন।

ওমর বলেন, কংগ্রেসে এখন আটজন মুসলিম দায়িত্ব পালন করবেন—এ ভাবনায় তিনি গভীর কৃতজ্ঞতা অনুভব করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাদের বলা হয়েছিল যে তারা নিজেদের কথা তুলে ধরতে পারবেন না, প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবেন না এবং এত দূর এগোতে পারবেন না।

তবে তারা তা করে দেখিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন ইলহান ওমর। পোস্টের শেষে তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইলহান ওমর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন মুসলিম সদস্য এবং মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।