Web Analytics
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ ও বালুর ট্রাক থেকে প্রতি ট্রাকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে চাঁদা তোলা শুরু হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নুর উদ্দিনের গ্রুপ দায়িত্ব নেয়, যা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এলাকাবাসীর মতে, চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।