রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে আগামীকাল জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় শনির আখড়া এলাকায় মো. জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ভাই মো. উমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় নূরুল ইসলাম সুজন ১৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।
তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শামীম হোসেন আদালতে আবেদনে জানান, প্রাথমিক তদন্তে সুজনের পরিকল্পনা ও অপরাধ সংঘটনে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আদালত আবেদনটি গ্রহণ করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে ৫ মে তিনি তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।