Web Analytics
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। রোববার দেওয়া এ বক্তব্য এসেছে আগামী ডিসেম্বরে হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতার প্রেক্ষাপটে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন।

শামা ওবায়েদ বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। তার ভাষ্য অনুযায়ী, একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত এবং দেশে ফেরার পর তাকে আইনি প্রক্রিয়া ও বিচারের মুখোমুখি হতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক মন্তব্য করেনি, তবে এপ্রিল মাসে তারা বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখার কথা জানিয়েছিল।

দেশে ফেরার প্রস্তুতি হিসেবে হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে। তার ফেরার দাবিতে আওয়ামী লীগ বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেয় এবং ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন পালন করে। গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগে পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।